1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬০ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা বাস মালিক সমিতির সমন্বয় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় শহরের বদরপুর ব্র্যাক লার্নিং সেন্টারে উক্ত সংগঠনের সভাপতি খন্দকার আব্দুর রাশেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইন মালিক সমিতির স্বত্বাঅধিকারী মোঃ ওয়াহিদ মিয়া কুটি। এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শ্রমিকলীগের আহবায়ক গোলাম মোঃ নাছির, মটর ওয়ারকস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জোবায়ের জাকির, শ্রমিকলীগের যুগ্ন আহবায়ক ঈমান আলী মোল্লা, বাস মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ আনিচুর রহমান সহ বাস মালিক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সমন্বয় সভায় সমন্বয় কমিটি গঠন করে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানান। একই সাথে শহরে বেআইনিভাবে কোন বাস ঢুকতে না পারে এ ব্যাপারে নেতৃবৃন্দের কাছে অনুরোধ করেন এবং সংগঠনের লোকজনকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page