1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ঋণের চাপ নিয়ে গলায় ফাঁস দিয়ে নছিমন চালকের আত্মহত্যা

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৭ বার পড়া হয়েছে
ঋণের চাপ নিয়ে গলায় ফাঁস দিল নছিমন চালকের আত্মহত্যা
ঋণের চাপ নিয়ে গলায় ফাঁস দিল নছিমন চালকের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় ঋণের চাপে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে জুয়েল মোল্লা (২৪) নামে এক নছিমন চালক আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রাম এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হান্নান মোল্লার ছেলে। জানা যায়, বাড়িতে কেউ না থাকায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঋণের চাপে নিজ শয়ন কক্ষে আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহতের পরিবার জানায়, জুয়েল একাধিক এনজিও থেকে ৮০ হাজার টাকার ঋণ নেন। এই ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এ সিদ্ধান্ত নিয়েছে বলে পরিবারের দাবী। সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশের ময়না তদন্তের রিপোর্টের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করা হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page