1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন শামীম হক

  • বর্তমান সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন শামীম হক
ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন শামীম হক

স্টাফ রিপোর্টার : ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। তিনি রবিবার রাতে হাজী শরীয়তুল্লাহ বাজার আয়োজিত ফরিদপুর জেলা আওয়ামিলীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক এর সংবর্ধনা অনুষ্ঠান এবং নব নির্বাচিত হাজী শরিয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন। হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করার জন্য সব রকম সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাছির, বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার, যুগ্ম সম্পাদক মিঠু মিয়া, যুগ্ম সম্পাদক খায়রুজ্জামান লাভলু, কুলি শ্রমিক লীগের নেতা মনিরুল ইসলাম মনা প্রমুখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক , ফরিদপুর জেলা শ্রমিক লীগের সদস্য সচিব ইমান আলী মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেহেদী হাসান বাবু।

অনুষ্ঠানের প্রথম পর্বে গণসংগীত পরিচালনা করেন বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল বাসার মৃধা রিপন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের চাউল মাছ, সবজি, চাউল, আটা-ময়দা, মুড়ি চিড়া, বাতাসা, তৈল, ফল,ও শীতকালীন কাপড় দিয়ে দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নমূলক কাজকে অব্যাহত রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এবং আগামী ১৭ ই অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়লাভ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page