1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে গ্রীস্মকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে গ্রীস্মকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
চরভদ্রাসনে গ্রীস্মকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সরকারি কলেজ মাঠে গত শনিবার বিকেলে ৪৯তম ‘বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান’ এর গ্রীস্মকালীন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় বনাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন। খেলাটির নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে কোনো দলই গোল করতে পারে নাই। পরে ট্রাইবেকারের মাধ্যমে উপজেলা সদরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ৪-৩ গোলে পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম. উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোর্তজা আহসান, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান উপস্থিত থেকে বিজয়ী দল, রানার্সআপ ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে শিরোপা সহ মেডেল বিতরন করেন। জানা যায়, গত ৭ সেপটেম্বর থেকে উপজেলায় ৪৯তম ‘বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান’ এর গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়।

এ ক্রীড়া প্রতিযোগীতায় ফুটবল ছাড়াও বিভিন্ন খেলাধুলার ইভেন্ট রয়েছে। গত ১০ সেপটেম্বর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। ফুটবল টুণ্যামেন্টে উপজেলার আদর্শ মাধ্যমিক বিদ্যালয় শিরোপা জিতে নেন। এছাড়া এ গ্রীস্মকালীন খেলাধুলার অন্যান্য ২২টি ইভেন্টের মধ্যে চরহাজীগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় বেশী সংখ্যক প্রতিযোগীতায় প্রথম স্থান লাভ করে গৌরব অর্জন করেছেন বলেও জানা যায়। পরিশেষে,উপজেলা নির্বাহী অফিসার বলেন,তোমরা পড়াশোনাও খেলাধুলার দিকে আরও মনেযোগ দাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page