1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সাথে পিকআপ মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

  • বর্তমান সময়: শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫৬ বার পড়া হয়েছে
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সাথে পিকআপ মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সাথে পিকআপ মালিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, পিপিএম-সেবা কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ফরিদপুুর জেলা পিকআপ মালিক সমিতির নেতৃবৃন্দ। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে সংগঠনটির নেতৃবৃন্দ পুলিশ সুপারের সাথে এক সৌজন্য সাক্ষাৎকালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় ফরিদপুর কে শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার মোঃ শাহজাহান,পিপিএম। নবাগত পুলিশ সুপার বলেন, ফরিদপুরকে একটা শান্তির শহর প্রতিষ্ঠা করতে হবে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হব।

ফরিদপুরে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য এবং জেলা বাসি মঙ্গলের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে। এ সময় জেলার সকল থানা জনগণের জন্য নিরাপত্তার জায়গার কথা উল্লেখ করে পুলিশ সুপার বলেন প্রতিটি থানা হবে নিরাপদ আশ্রয়স্থান। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ফরিদপুরের পুলিশ হবে জনবান্ধব যেখানে একজন সাধারন মানুষ তার আইনগত সকল সুবিধা এখান থেকে পাবে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের পক্ষে কাজ করতে চাই এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

এ সময় সংগঠনটির নেতৃবৃন্দ নবাগত পুলিশ সুপারের সাথে একাত্ত¡তা প্রকাশ করে জেলার উন্নয়নে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অভিপ্রায় ব্যাক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুুর জেলা পিকআপ মালিক সমিতির সভাপতি জুবায়ের আল বাদল, সাধারন সম্পাদক মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি রাজ্জাক ইসলাম, যুগ্ন সম্পাদক মো: রিপন মোল্ল্যা, সাংগঠনিক সম্পাদক দিলু মোল্ল্যা, দপ্তর সম্পাদক পলাশ দে, ক্রীড়া সম্পাদক মো: লোকমান শেখ, সড়ক সম্পাদক মাসুদ খান, সাহেব আলী, আতিয়ার মন্ডল প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page