1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

  • বর্তমান সময়: শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা
গণমাধ্যম কর্মীদের সাথে উপজেলা চেয়ারম্যানের মতবিনিময় সভা

আজিজুর রহমান দুলাল : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান উন্মুক্ত আলোচনার মাধ্যমে আলফাডাঙ্গা উপজেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনা করেন। তিনি আলফাডাঙ্গা উপজেলাকে সন্ত্রাস, মাদক ও দুর্নীতি মুক্ত করে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতা পেলে আলফাডাঙ্গা উপজেলা হবে দেশের সেরা, উন্নত ও সমৃদ্ধ উপজেলা। সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস, মাদক ও দুর্নীতি হটিয়ে আলফাডাঙ্গাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। মতবিনিময় সভায় আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবীর, সহ-সভাপতি খান আসাদুজ্জামান টুনুসহ সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page