1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

খেলোয়ারদের ওপর হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫১ বার পড়া হয়েছে
খেলোয়ারদের ওপর হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত
খেলোয়ারদের ওপর হামলার ঘটনায় অন্তত ২০ জন আহত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ছেলেদের ফুটবল প্রতিযোগীতায় রনকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার, শিক্ষক ও অবিভাবকদের ওপর হামলায় অন্তত ২০জন আহত হয়েছে। আহতরা জানায়, ফরিদপুর জেলা স্কুল মাঠে ছেলেদের ফুটবল বিভাগে রনকাইল উচ্চ বিদ্যালয়ের সাথে বায়তুল মোকাদ্দেস ইনিস্টিটিউট এর সেমি ফাইনাল খেলা ছিলো।

উভয় দল ভেন্যুতে আসার পর বাছাইপর্বে বায়তুল মোকাদ্দেম ইনিস্টিউটের কয়েকজন বাদ পড়ে যায়, এতে তারা ক্ষুব্দ হয়ে অতর্কিতে হামলা চালায় রনকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোয়ার, শিক্ষক, অবিভাবকদের ওপর। এতে অন্তত ২০ জন আহত হয় বলে জানান তারা। আহতদের ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, রনকাইল উচ্চ বিদ্যালয়ের খেলোযারদের অভিযোগের প্রেক্ষিতে পুনরায় মাপ ও পরীক্ষা নীরিক্ষা করলে বায়তুল মোকাদ্দেস ইনস্টিটিউটের কয়েকজন খেলোয়ার বাদ পড়ে যায়, এ নিয়েই হামলার ঘটনা ঘটে। ফরিদপুরের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ জলিল জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page