1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক কারাগারে

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৪ বার পড়া হয়েছে
পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক কারাগারে
পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক কারাগারে

স্টাফ রিপোর্টার : অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুরের বে-সরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আব্দুল হামিদ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকালে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, পল্লী প্রগতি সহায়ক সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গ্রাচুয়েটির ৫০ লাখ টাকা চেকের মাধ্যমে তুলে আত্মসাৎ করেন মর্মে তার নামে একটি মামলা করেন সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কুদ্দুসুর রহমান। যার মামলা নং: সদর সিআর-৮৪৪/২০২২। এ মামলায় হাইকোর্ট থেকে অর্ন্তর্বতীকালীন ৬ সপ্তাহের জামিনে ছিলেন অলিয়ার রহমান।

পরে আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে ফরিদপুরের চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন আবেদন করেন তিনি। আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী বলেন, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মো. অলিয়ার রহমান খানের বিরুদ্ধে এ পর্যন্ত অর্থ আত্মসাৎ এর তিনটি মামলা দায়ের করা হয়েছে। আরও কিছু মামলা পক্রিয়াধীন রয়েছে বলেও জানান বাদী পক্ষের এ আইনজীবী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page