1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি
ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : “সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে (০৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় ফরিদপুর জেলা প্রশাসন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও এনজিও সমূহের যৌথ আয়োজনে, জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। র‌্যালি পরবর্তীতে দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। প্রধান অতিথি তিনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য গুনগত ও মানসম্পন্ন শিক্ষা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মোঃ লিটন আলী এর সভাপতিত্বে, আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রজ্ঞন সরকার, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, জেলা পরিসংখ্যান কর্মকর্তা মীনাক্ষী বিশ্বাস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহ্জাহান, সরকারি রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক রেজভী জামান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক পান্না বালা,এফডিএ নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম, রাসিন সংস্থার নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা।

এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফারহানা জামান, সরকারি জেলা স্কুলের শিক্ষার্থী সিফাত বিন জামান প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সেচ্ছাসেবী সংগঠন, ব্র্যাকসহ অন্যান্য এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page