1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনু‌ষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৩ বার পড়া হয়েছে
সালথায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনু‌ষ্ঠিত
সালথায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনু‌ষ্ঠিত

আ‌রিফুল ইসলাম, সালথা : “সংঘাত নয়, শান্তির বাংলাদেশ চাই”। “ধর্ম যার যার, রাস্ট্র সবার” শ্লোগানে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আয়োজনে (৪ সেপ্টম্বর) রবিবার দুপুর ১২ টায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রীতি সমাবেশে প্রধান অ‌তি‌থির বক্তব্যে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোছা: তাছ‌লিমা আকতার বলেন, ধর্ম যার যার, রাস্ট্র সবার” নীতিতে দেশ ও সমাজ পরিচালনা করতে হবে। পাশাপাশি ধর্মে ধর্মে সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিবেদিত হতে হবে।

এসময় তি‌নি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক মানবিক গুনাবলীসম্পন্ন দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। আটঘর ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান মো: শহিদুল হাসান খান সোহাগ এর সভাপ‌তি‌ত্বে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন সালথা উপজেলা নির্বাহী অ‌ফিসার মোছা. তাছলিমা আকতার। এসময় আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা আইটি আফিসার মো. টিপু সুলতান, বিভাগদী শহীদস্মৃতি মহা‌বিদ‌্যাল‌য়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ‌মো: তারিকুল ইসলাম, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান খান, সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, সালথা থানার এসআই নাজমুল হোসেন, আটঘর ইউপি সচিব শহিদুল ইসলাম প্রমুখ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page