1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় বালু ব্যবসায়ীদের মানববন্ধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৩ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় বালু ব্যবসায়ীদের মানববন্ধন
আলফাডাঙ্গায় বালু ব্যবসায়ীদের মানববন্ধন

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা : টাকা দিলে বৈধ,না দিলে অবৈধ! আলফাডাঙ্গা থানার ওসি বিরুদ্ধে এধরণের মন্তব্য করেছেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বালু ব্যবসায়ীরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় আলফাডাঙ্গা সদর বাজার চৌরাস্তায় বালু ব্যবসায়ী নেতারা এক মানববন্ধনে এসব কথা বলেন। বালু ব্যবসায়ী দাউদ হোসেন, শামিম হোসেন, আনোয়ার মিয়া মানববন্ধনে বলেন,ওসিকে ২০ হাজার টাকা থেকে শুরু করে ৮৫ হাজার টাকা প্রতিমাসে গুনতে হতো মাসোহারা, এখন দেড় লাখ টাকা দাবি করলে আমরা দিতে অস্বীকার করায় টলি গাড়ি বন্ধ করে দিলেন ওসি।

বালু ব্যবসায়ী নেতারা আরও বলেন, গত ৩০ আগস্ট ইউএনও রফিকুল হক বিনা নোটিশে ট্রলি গাড়ীতে বালু ভরাট করার কাজে ব্যবহৃত ভেকু ভেঙ্গে দিয়েছেন বলেও অভিযোগ করেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল শেষে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন। সম্মেলনে ব্যবসায়ীরা ট্রলি চলাচল ও বালু সরবাহরের অনুমতি চেয়ে প্রশাসনের নিকট জোরদাবী জানান এবং দ্রুত এর সমাধান না হলে আগামীতে কঠোর কর্মসূচির ঘোষনা দিবেন বলে জানান।

এ ব্যাপারে ওসি ওয়াহিদুজ্জামান বলেন, আমি ট্রলি ও বালু ব্যবসায়ীদের নিকট হতে কোন টাকা নেই নাই। ট্রলি গাড়ী চলাচল বন্ধ ব্যাপারে উপজেলা আইনশৃঙখলা সভায় সিন্ধান্ত হয়েছে। এসপি ও ইউএনও স্যারের নির্দেশ মতে টলি গাড়ি বন্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হক বলেন, ট্রলি গাড়ীতে বালু ভরাট করার কাজে ব্যবহৃত ভেকু ভাঙা অভিযোগটি সত্য নয়, তবে অবৈধ ভাবে নদী থেকে বালি উত্তোলণ করার দ্বায়ে অপরাধ কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে মাত্র।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page