আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর অপর পারের চরহরিরামপুর ইউনিয়নের মধ্য চরশালেপুর গ্রামে ও ছমির বেপারী ডাঙ্গী গ্রামে গত সোমবার বিকেলে আকস্মিক বজ্রাঘাতে মোট ৫টি গরু মরে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে উক্ত ইউনিয়নের মধ্য শালেপুর গ্রামের মৃত ছবেদ ভুইয়ার ছেলে আঃ কাদের ভুইয়ার ৪টি গরু ও ছমির বেপারী ডাঙ্গী গ্রামের আঃ জব্বারের ছেলে মোঃ খলিলুর রহমানের ১টি গরু সহ মোট ৫টি গরু মরে গেছে। মাঠে ঘাস খাওয়া অবস্থায় আকস্মিক বজ্রাঘাতে গরুগুলো মারা যায় বলে জানা যায়।
এতে দু’টি গৃহস্থ পরিবারের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরের দিন উপজেলা প্রশাসন উক্ত দু’টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন। প্রতিটি ক্ষতিগ্রস্থ গরুর জন্য তিন হাজার টাকা করে ৪টি গরু মালিককে নগদ ১২ হাজার টাকা এবং একটি গরু মালিককে আরও ৩ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাহমুদুল হক টিটু, মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, উপজেলা উন্নয়ন সহায়ক মনজুর সামাদ ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বেপারী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ দু’টি পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন।
You cannot copy content of this page
Leave a Reply