স্টাফ রিপোর্টার : ফরিদপুরে নগরকান্দা উপজেলায় একটি ইজিবাইক রেললাইন ক্রসিং করতে গিয়ে মা-ছেলে নিহত হয়েছেন। নিহত মায়ের নাম লিমা (২৫) ও ছেলের নাম ইমরান (৭)। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রামদিয়া নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থেকে রাজশাহীগামী মধুমতি এক্সপ্রেসের একটি ট্রেনের সাথে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে মা-ছেলে নিহত হন। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়। এঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। এব্যাপারে রেলপুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
You cannot copy content of this page
Leave a Reply