আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিনটি পরিবারের মাঝে রোববার সকালে প্রাথমিক আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এর আগের দিন দুপুরে চুলোর আগুন বেয়ে উঠে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর দু’টি রান্নাঘর সহ একটি গোয়াল ঘর আগুনে পুড়ে ভস্মিভুম হয়। তাই পরের দিন উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ক্ষতিগ্রস্থ প্রতি পরিবারকে নগদ ২ হাজার টাকা করে তিনটি পরিবারের মাঝে মোট ৬ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহমুদুল হক টিটু ও উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ টাকা সহায়তা দেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সরকারি সাহায্য বরাদ্দ প্রাপ্তীর জন্য নির্ধারিত অফিসিয়াল ফরমে আবেদন করতেও নির্দেশ দেন।
You cannot copy content of this page
Leave a Reply