1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

অবৈধ সাতটি ইটভাটা ভাঙ্গাসহ ১০ লক্ষ টাকা জরিমানা আদায়

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১
  • ৪২০ বার পড়া হয়েছে

অবৈধ সাতটি ইটভাটা ভাঙ্গাসহ ১০ লক্ষ টাকা জরিমানা আদায়

২১ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম, রাসেদ ও মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কোম্পানী কমান্ডার, ফরিদপুর র‌্যাব ক্যাম্প, র‌্যাব-৮ এর উপস্থিতিতে রাজবাড়ী জেলার সদর, কালুখালী ও পাংশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ০৯ (নয়) টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে মোট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং একইসাথে ০৭ (সাত) টি অবৈধ ইটভাটা এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়।(ইট ভাটা ভাংঙ্গার ভিডিও)

মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মনিরুজ্জামান শেখ। মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব কাজী সাইফুদ্দিন ও কর্মচারীবৃন্দ। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে নি¤œলিখিত ০৯ (নয়) টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্র্ট পরিচালিত হয়:

জেড বি আই ব্রিকস্, স্বত্বাধিকারী: আকতারুজ্জামান হাসান, ভবানীপুর, সদর, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়। মেসার্স নুরুল ইসলাম এন্ড ব্রাদার্স, স্বত্বাধিকারী: মোঃ নুরুল ইসলাম, বেড়াডাঙ্গা ২নং সড়ক, সদর, রাজাবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়।

মেসার্স নুরুল ইসলাম এন্ড ব্রাদার্স, স্বত্বাধিকারী: মোঃ নুরুল ইসলাম, বেড়াডাঙ্গা ২নং সড়ক, সদর, রাজাবাড়ী। অবৈধ জিগজ্যাগ ইটভাটাটির কিলনের কিছু অংশ এক্সেভেটর দিয়ে ভেঙ্গে দেয়া হয়।
সরদার ব্রাদার্স এন্ড ব্রিকস্, স্বত্বাধিকারী: আফসার আলী সরদার, চরলক্ষীপুর, সদর, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনির অংশ ও কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং কাঁচা ইট নষ্ট করা হয়।

আর এম ব্রিকস্, স্বত্বাধিকারী: মোঃ রইচ উদ্দিন মিয়া, শ্যামসুন্দরপুর, বোয়ালিয়া, কালুখালী, রাজবাড়ী। ১২০ ফিট চিমনির অবৈধ ইটভাটাটির চিমনি, কিলন এক্সেভেটর দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় ও কাঁচা ইট নষ্ট করা হয় এবং ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহযোগিতায় পানি দিয়ে নিভানো হয়।
মেসার্স কে এন্ড বি ব্রিকস্, স্বত্বাধিকারী: মোঃ মাসুম উদ্দিন খান, দলাগিলা, পাংশা, রাজবাড়ী। জরিমানার পরিমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা। এছাড়া ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয়।
মেসার্স কে এন্ড এম ব্রিকস্, স্বত্বাধিকারী: মোঃ নাসির উদ্দিন খান, দলাগিলা, পাংশা, রাজবাড়ী। জরিমানার পরিমান ৪,০০,০০০/- (চার লক্ষ) টাকা।

আর এন্ড বি ব্রিকস্, স্বত্বাধিকারী: বাদশা আলম, চরমোদীপুর, পাংশা, রাজবাড়ী। জরিমানার পরিমান ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা। এছাড়া ইটভাটাটির কিলন এক্সেভেটর দিয়ে ভাঙ্গা হয়।
মেসার্স ওয়াই আই জেড ব্রিকস্, ম্যানেজার: জয়দেব কুমার দাস, পুরাতন বাজার যশাই সংলগ্ন, পাংশা, রাজবাড়ী। জরিমানার পরিমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।
উল্লিখিত ০৯ (নয়) টি ইটভাটায় ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ০৭ (সাত) টি ইটভাটা ভেঙ্গে ধ্বংস করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় কর্তৃক ইটভাটার সকল কার্যক্রম বন্ধ রাখার আদেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টে উপস্থিত থেকে সহযোগিতা করে র‌্যাব-৮ এর একটি টীম ও ফায়ার সার্ভিসের একটি টীম এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ১৯/০১/২০২১ খ্রিঃ ও ২০/০১/২০২১ খ্রিঃ এবং আজ ২১/০১/২০২১ খ্রিঃ তারিখ তিনদিনে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় ১১টি অবৈধ ইটভাটা ভাঙ্গাসহ মোট ২২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪৬,৫০,০০০/- (ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page