1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • বর্তমান সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ভাঙ্গায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গায় বিএনপি জাসাস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহরিয়া ইসলাম শায়লার উদ্যোগে শোভাযাত্রা,আলোচনাসভা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার রোগ মুক্তি কামনায় মিলাদ মাহফিল,খাবার বিতরন সহ নানা কমৃসূচীর মধ্যে দিয়ে বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বৃহ¯পতিবার বিকেলে উপজেলার পৌরসদরের হেলিপোর্ট সংলগ্ন চৌধুরীকান্দাসদরদী সড়কে একটি শোভাযাত্রা বের হয়ে এটি কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পৌর যুবদলের সভাপতি পলাশ মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সানজিদ ফেরদৌস নিশো,জেলা ছাত্রদলের শিল্প ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয মুন্সী, ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমরান মুন্সী, সিনিয়র যুগ্ন আহবায়ক সজল তালুকদার,ইউপি ছাত্রদল নেতা কাইয়ুম মিয়া,পৌর আহবায়ক হাসান মাতুব্বর, ইউপি বিএনপি নেতা জাকারিয়া মুন্সী,আরিফ তালুকদার,মেহেদী মাতুব্বর প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার অগ্রনায়ক। আজকের আওয়ামীলীগকে রাজনৈতিক মর্যাদা ফিরিয়ে দিয়েছিল শহীদ জিয়া।কারণ শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে সব দল নিষিদ্ধ করেছিল। বক্তারা আরও বলেন তেল, গ্যাসসহ নিত্যপণ্যের উর্দ্ধগতি রোধে সরকার ব্যর্থ। মানুষের মধ্যে হাহাকার। তারা দ্রæত নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দাবী করে বলেন, জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। শতাধিক নেতাকর্মীকে পিটিয়ে আহত করা এবং যুবদল সহ বিএনপির নেতা-কমীর হত্যার প্রতিবাদ জানান তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page