1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে
সালথায় নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু
সালথায় নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথায় সেভেনআপ বহনকারী নছিমন উল্টে গিয়ে বিপুল মাতুব্বার (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সালথা থানা পুলিশ, নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বার) দুপুর ২ টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের সালথা টু নগরকান্দা রোডের ভাওয়াল পুর্বপাড়া মোল্লা বাড়ির সামনে এ সড়ক র্দূঘটনা ঘটে। নিহত বিপুল, নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দি গ্রামের কবির মাতুব্বারের ছেলে। সে সেভেন-আপ কোম্পানির সেলসম্যান ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে সালথা থেকে নগরকান্দা যাওয়ার সময় ভাওয়াল মোল্যা বাড়ির সামনে রাস্তার মোড় ঘুরতে গিয়ে একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় নছিমনে বসে থাকা বিপুল মাতুব্বর নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও নছিমনের ড্রাইভার সুমন গুরুতর আহত হয়। সড়ক দূর্ঘটনায় নিহত বিপুলের মামা আব্দুর রহমান খান বলেন, এ সড়ক দূর্ঘটনার জন্য আমরা কাউকে দায়ি করছি না। কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগও নাই।

ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া জানান, এটা একটা সড়ক দূর্ঘটনা। নিহত বিপুল এর পরিবারের সাথে কথা বলেছি, তাদের কোন অভিযোগ নেই। সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে বিপুল নামে এক যুবকের মৃত্যু হয়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page