1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

ফরিদপুরে ময়েজদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে ময়েজদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত
ফরিদপুরে ময়েজদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শোক সভা অনুষ্ঠিত

আশরাফ উদ্দিন তারা, ফরিদপুর : ফরিদপুরে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা সহ সকল শহীদের আত্মার শান্তি কামনা ও তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের “মাধবদিয়া ময়েজদ্দিন উচ্চ বিদ্যালয়” এর আয়োজনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোফাজ্জেল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ্যাড: মো: শামসুল হক (ভোলা মাস্টার)।

সভায় বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ। বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক ভোলা মাস্টার বলেন বঙ্গবন্ধু সারাজীবন দেশের মানুষের জন্য সর্বদা নিজেকে বিলিয়ে দিয়েছেন। সেই বঙ্গবন্ধুকে সপরিবারে জীবন দিতে হলো। এ ছাড়াও বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রি আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার উপর বিএনপি জামায়াত কর্তৃক ২০০৪ সালের ২১ শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার কথা উল্লেখ করে এর চেয়ে কলঙ্কময় অধ্যায় আর কিছুই হতে পারে না বলে তিনি অভিহিত করেন।

একই সাথে এসব ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সকল দুষ্কৃতিকারিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিরও দাবি জানান ভোলা মাষ্টার। এসময় সম্প্রতি চরমাধবদিয়া ঘটে যাওয়া ঘটনার কথা উল্লেখ করে জেলা পরিষদের প্রশাসক এ্যাড.শামসুল হক ভোলা মাষ্টার বলেন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা বানোয়াট কথা বলছে তারা মোনাফিক, আমি এবং আমার সন্তানরা জীবনে কারো দুই টাকা মেরে খাই নাই, কারো প্রতি জুলুম করি নাই।

এই চরমাধবদিয়া ইউনিয়ন বাসীর জন্য যা আমার পক্ষে করার সম্ভব ছিলো তাই করেছি কিন্তু কিছু লোক তা ভুলে গেছে। তবে যাই হোক সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে উন্নয়নের রুপকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নেতৃত্বে উপস্থিত নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এ সময় আরো বক্তব্য রাখেন ফরিদপুর পৌর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন আহমেদ, ফরিদপুর হাই স্কুলের সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page