1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

রাতে ঘুরে ঘুরে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কম্বল বিতরণ

  • বর্তমান সময়: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৯৫ বার পড়া হয়েছে

রাতে ঘুরে ঘুরে আলফাডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর কম্বল বিতরণ

আজিজুর রহমান দুলালঃ গত কয়েকদিন ধরে কন কনে শীতে কাপছে সারা বাংলাদেশের গরীব দুঃখী মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এইসব মানুষের কথা ভেবে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন মিলে রাত ১০টার পর গরীব অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ এবং আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী।
২৫ ডিসেম্বর (শুক্রবার)রাত সাড়ে ১০ টার পর আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের গুচ্ছ গ্রাম এবং রাস্তার দু’পাশে থাকা ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।কনকনে শীতে মধ্যে হঠাৎ করে যখন এ কম্বল নিয়ে ছিন্নমূল দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের বাড়ীতে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ এবং আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহীকে পেয়ে আবেগ আপ¬ুত হয়ে পড়েন তারা। এ সময় আলফাডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবুর রহমান এবং রিপন মেম্বার তাদেরকে সহযোগিতা করেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ এবং আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী বলেন, এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন কষ্ট না পায় এই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে তারা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page