1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের দোকান ভাড়া নির্ধারন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৪১৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের দোকান ভাড়া নির্ধারন
চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের দোকান ভাড়া নির্ধারন

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃহস্পতিবার দুপুর ১২ টায় এক আয় বর্ধক সভা সম্পন্ন হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান। সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয় ধর্মীয় শিক্ষক মাওঃ এনামুল কাবীর।

সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উক্ত বিদ্যালয় মার্কেটের ব্যাবসায়ী কবিরুল ইসলাম, আঃ বারেক মন্ডল, মোঃ বিল্লাল হোসেন মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, মোঃ সাজ্জাদ হোসেন মৃধা, মোঃ জসীমদ্দিন মোল্যা ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন প্রমূখ। সভায় উপজেলার হাইস্কুল রোড ঘেষে ২২টি দোকানে প্রতিটির ভাড়া ২ হাজার টাকা করে নির্ধারন করা হয় এবং স্কুলের অন্য দু’টি নিজস্ব মার্কেটে মোট ২৬টি দোকানের প্রতিটির ভাড়াও বৃদ্ধি করে বিদ্যালয়ের আয় বাড়ানো হয়। এতে প্রতিমাসে বিদ্যালয়ের আয় কিছুটা বৃদ্ধি হবে এবং তা দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে কাজে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page