1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আশ্রয়ণ প্রকল্পের কেলেঙ্কারিতে ফাসলেন সালথায় মহিলা ভাইস চেয়ারম্যান

  • বর্তমান সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ২৯০ বার পড়া হয়েছে
আশ্রয়ণ প্রকল্পের কেলেঙ্কারিতে ফাসলেন সালথায় মহিলা ভাইস চেয়ারম্যান
আশ্রয়ণ প্রকল্পের কেলেঙ্কারিতে ফাসলেন সালথায় মহিলা ভাইস চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এবার ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপা বেগমের বিরুদ্ধে মামলা করেছেন এক ভুক্তভোগী। আজ বুধবার (২৪ আগস্ট) বিকালে মামলার বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ওসি। এরআগে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর একটি ঘর পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক ভিক্ষুকের কাছ থেকে ২৫ হাজার টাকা নেওয়ার অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের স্বামী মো. হায়দার মোল্যার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ১৫ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে ১৬ আগস্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তিনি ওই মামলায় এখনও কারাগারে রয়েছেন। এরইমধ্যে আবার তার স্ত্রীর বিরুদ্ধে একই অভিযোগে মামলা হলো।

সালথা থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. আওলাদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগে (৩৮৫.৩৮৬.৫০৬) ধারায় মঙ্গলবার রাতে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগমের নামে একটি মামলা দায়ের করেন মিরাজ মোল্যা। এই মামলায় রূপার ছোট ভাই মোকাদ্দেস হোসেন ও স্বামী মো. হায়দার মোল্যাকেও আসামী করা হয়। মামলার বাদী মিরাজ উপজেলার মাঝারদিয়া গ্রামের ইকরাম মাতুব্বরের ছেলে। আসামী রূপা বেগম আর বাদী মিরাজ একই এলাকার বাসিন্দা।

তবে ঘরের জন্য ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রূপা বেগম বলেন, আমার এলাকার একটি মহল আমার পরিবারের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে আসছে। ঘর দেওয়ার কথা বলে আমি কারো কাছ থেকে কোনো টাকা-পয়সা নেইনি। আমার স্বামীও কারো কাছ থেকে কোন টাকা-পয়সা নেয়নি। এরা সরকারি ঘর না পেয়ে উল্টাপাল্টা অভিযোগ এনে আমাদের বিরুদ্ধে মামলা করছে। যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এদিকে গত বছর ৫ এপ্রিলে সালথায় তান্ডবের মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন সালথা উপজেলার পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর ও পুরুষ ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বার। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ সাদিক মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page