1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ৪২৫ বার পড়া হয়েছে
গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আটক
গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় মাদক ব্যবসায়ী আটক

আশরাফ উদ্দিন তারা, ফরিদপুর : মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে যাওয়ার সময় ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। সুত্র জানায়, গোয়েন্দা তথ্যের উপর ভিত্তিতে র‌্যাব জানতে পাওে, কতিপয় মাদক ব্যবসায়ী, গাঁজার চালান নিয়ে মাইক্রো যোগে কুষ্টিয়া হয়ে রাজবাড়ী এর উদ্দেশ্যে রওনা করেছে।

উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল ২২/০৮/২০২২ তারিখ ২১.১৫ ঘটিকার সময় রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মোহনপুর গ্রামস্থ কাশেম মহাজন (কে,বি) ইট ভাটার সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া গামী হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে।

এ সময় ১। মোঃ আশিকুর রহমান (২৪), পিতা- মোঃ আছান মালিথা, সাং-পিলিপ নগর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়াকে গ্রেফতার কওে র‌্যাব। গ্রেফতারের সময় তার হেফাজত হতে গাঁজা-১৬.৫০০ কেজি, মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি মাইক্রো, ০১টি, সীমকার্ড ০১টি এবং মোবাইল ফোন ০১ টি জব্দ করা হয়।

এ সময় ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত মাইক্রো যোগে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে। এদিকে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সুত্র জানিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page