1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ক্যাব সভাপতির বিরুদ্ধে অপপ্রচার করায় এবার বোয়ালমারীতে প্রতিবাদ

  • বর্তমান সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩০৩ বার পড়া হয়েছে
ক্যাব সভাপতির বিরুদ্ধে অপপ্রচার করায় এবার বোয়ালমারীতে প্রতিবাদ
ক্যাব সভাপতির বিরুদ্ধে অপপ্রচার করায় এবার বোয়ালমারীতে প্রতিবাদ

বোয়ালমারী প্রতিনিধি : কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে একটি সিন্ডিকেটের ষড়যন্ত্র ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট রবিবার দুপুরে বোয়ালমারী শিল্পকলা একাডেমীর হলরুমে ক্যাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের বোয়ালমারী প্রতিনিধি মুহাব্বত জান চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, আলফাডাঙ্গা ক্যাবের সভাপতি ও ভোরের কাগজ প্রতিনিধি কবীর হোসেন, বোয়ালমারী ক্যাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের বোয়ালমারী-আলফাডাঙ্গা প্রতিনিধি মো. নুর ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমন, বার্তা বাজার প্রতিনিধি ও আলফাডাঙ্গা ক্যাবের দপ্তর সম্পাদক মিয়া রাকিবুল, শিক্ষক রইস উদ্দিন, ক্যাবের সদস্য ও নাট্যকর্মী মিন্টু, নাজমুল, আলামিন প্রমুখ।

সভা পরিচালনা করেন ঢাকা টাইমস বোয়ালমারী প্রতিনিধি ও সাংস্কৃতিক কর্মী আমীর চারু বাবলু। সভায় বক্তারা ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদের বিরুদ্ধে সাংগঠনিক বিরোধী একটি চক্র ষড়যন্ত্র ও মিথ্যা মামলা করে হয়রানি হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এছাড়া সরকারের ও প্রশাসনের প্রতি মামলাটি সঠিকভাবে তদন্ত পূর্বক ফয়েজ আহমেদকে মামলা থেকে অব্যাহতি ও দায়ীদের বিরুদ্ধে দাবি জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page