1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে আ.লীগের প্রতিবাদ সভায় বিশাল মিছিল নিয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান

  • বর্তমান সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে আ.লীগের প্রতিবাদ সভায় বিশাল মিছিল নিয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান
ফরিদপুরে আ.লীগের প্রতিবাদ সভায় বিশাল মিছিল নিয়ে কানাইপুর ইউপি চেয়ারম্যান

মো: ইনামুল হাসান মাসুম, ফরিদপুর: ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ফরিদপুরে আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশে বিশাল মিছিল ও গাড়ি বহর নিয়ে অংশগ্রহণ করেন সদরের কানাইপুর ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন। রবিবার (২১ আগস্ট) বিকালে ফরিদপুর শহরের আলীপুরস্থ হাসিবুল হাসান লাভলু সড়কে জেলা আওয়ামীলীগের আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শামীম হক। এছাড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে কানাইপুর ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাস, ট্রাক, মাইক্রোবাস, মাহিন্দ্রা যোগে প্রায় তিন থেকে চার হাজার মানুষ শহরের আলীপুর ব্রিজের উপর এসে পৌছায়। সেখান থেকে বিশাল মিছিল নিয়ে প্রতিবাদ সভা মঞ্চে পৌছায় তারা। এ মিছিলে কানাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন শিকদার নিতাই এবং সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page