1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের মৃত্যু

  • বর্তমান সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৩১ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের মৃত্যু
পারিবারিক কলহের জের ধরে বিষপানে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে পরিবারের সাথে কলহের জের ধরে সজিব মোল্যা (২৫) নামের এক যুবক বিষপান করে অসুস্থ হয়ে চিকিৎসারত অবস্থায় মারাযান। নিহত যুবক উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর গ্রামের মো. ইউনুস মোলার ছেলে। নিহত সজিব মোল্যা বোয়ালমারীতে রবি সিম কম্পানির এসআর হিসেবে কাজ করতেন। তাঁর দুই ছেলে ও স্ত্রী রয়েছে। তাঁর সহকর্মী ইমরান হোসেন মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, ১৮ আগস্ট রাতে সজিব মোল্যা পরিবারের সাথে কলহ করে ঘরে থাকা ঘাসমারা ওষুধ পান করেন।

বাড়িতে বিষপান করে শ্বশুর বাড়িতে থাকা স্ত্রীর কাছে ফোন করে বিষপান করার কথা স্বীকার করেন। পরে তাঁর স্ত্রী তার শ্বাশুরিকে ফোন করে বলেন, আপনাদের ছেলে বিষপান করেছে। তখন তাঁর পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সাধারণ চিকিৎসা শেষ করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরন করেন। সেখানে চিকিৎসা দেয়ার পর বেশি অসুস্থ হয়ে পরলে শনিবার রাতে ঢাকা নেয়ার পথে মারা যান। পরে রবিবার সকালে তাঁর লাশ বাড়িতে এনে দুপুরে জানাযা শেষে বাইখীর মাদ্রাসা কবর স্থানে দাফন করা হয়। বোয়ালমারী থানা পুলিশ বলেন, বিষপান করার খবর পেয়েছি, তবে শুনেছি ওই যুবক ঢাকায় চিকিৎসারত অবস্থায় মারাযান। পরিবারের কেউ এ বিষয় নিয়ে থানায় আসেনি ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page