1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মধুখালীতে চোরাই মোবাইলসহ আটক তিন

  • বর্তমান সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৮৯ বার পড়া হয়েছে
মধুখালীতে চোরাই মোবাইলসহ আটক তিন
মধুখালীতে চোরাই মোবাইলসহ আটক তিন

স্টাফ রিপোর্টার : বিপুল পরিমান চোরাই মোবাইল সেটসহ মোবাইল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ। ২১ আগস্ট রোববার দুপুরে মধুখালী থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান মধুখালী সার্কেলের এ এস পি সুমন কর। এ সময় মধুখালী থানার ওসি(তদন্ত) মো. শফিকুল আলম, থানার দ্বিতীয় কর্মকর্তা চম্পক বড়–য়া, এস আই প্রবীর কুমার উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিং এ মধুখালী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের এক সদস্যকে মধুখালী উপজেলার আশাপুর গ্রামের করিম শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পুত্র নয়ন শেখ(২৪)কে আটক করে।

এ সময় নয়নের নিকট হতে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়। নয়নকে জিজ্ঞাসাবাদে পুলিশ তার সহযোগি মকিদুল ইসলাম সজল(৩৯) পিতা সামাদ শেখ ও পবিত্র মিত্র(৩৪) পিতা- পরিতোষ মিত্র, গ্রাম- জামালপুর বাজার, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ীকে আটক করা হয়। এসময় মকিদুল ইসলাম সজলের নিকট হতে ৭টি ও পবিত্র এর নিকট হতে ৪টি সহ মোট ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের নামে ৪১৩/৪১৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মধুখালী থানার মামলা নং ২৫, তারিখ ২১/০৮/২০২২ খ্রি:।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page