স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা উন্নয়ন কমিটির এক সভা আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীপক কুমার রায় এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারি ইয়াসিন কলেজ অধ্যক্ষ শিলা রানী মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় জেলার বিভিন্ন উন্নয়নমুলক বিষয় নিয়ে সভায় আলোচনা করেন উপস্থিতগন।
You cannot copy content of this page
Leave a Reply