1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সদরপুরে সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে হয়রানীর ও মিথ্যা মামলার প্রতিবাদে সভা

  • বর্তমান সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৪৫০ বার পড়া হয়েছে
সদরপুরে সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে হয়রানীর ও মিথ্যা মামলার প্রতিবাদে সভা
সদরপুরে সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে হয়রানীর ও মিথ্যা মামলার প্রতিবাদে সভা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সদরপুর উপজেলায় কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর ফরিদপুর জেলার সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের একাধিক বারের নির্বাচিত জনপ্রিয় সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ একটি চক্রের সিন্ডিকেট ষড়যন্ত্র ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

২০আগস্ট শনিবার সকালে সদরপুর প্রেস ক্লাব কার্যালয়ে উপজেলা ক্যাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এর সদরপুর প্রতিনিধি আঃ মজিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ক্যাব উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুল হাই বেপারী, আঃ ওহাব আকন, সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ মহিউদ্দিন আহমেদ, আঃ লতিফ মিয়া, নগরকান্দা ক্যাবের নির্বাহী সদস্য ডাঃ আব্দুর রাজ্জাক, সদরপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাঈদুর রহমান লাবলু, সাংবাদিক হুমায়ন কবির প্রমুখ।

সভায় ফরিদপুর জেলা ক্যাবের সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার জন্য তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। বক্তারা কথিত মামলাটি প্রত্যাহার এবং দায়েরকৃত মামলাটি যথাযথ ভাবে বিধি মোতাবেক তদন্ত পূর্বক হয়েছে কিনা, না হলে এর সাথে জড়িত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন আইন প্রয়োগকারী সংস্থার নিকট জোর দাবী জানান।

এ সময় তারা প্রতিবাদ সভায় আরো জানান, ফরিদপুরের এক শ্রেণির চিহিৃত প্রভাবশালী দুষ্কৃতকারী ফরিদপুর কো-অপারেটিভ ব্যাংক কে ধ্বংস করার জন্য পায়তারা করছে। চিহ্নিত গ্রুপটি সাংবাদিক ও ফরিদপুর কো-অপারেটিভ ব্যাংকের সাবেক সভাপতি শেখ ফয়েজ আহমেদ এর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। সমবায় সমিতি আইন মোতাবেক যে কোন সমস্যা সমাধান হয়ে থাকে,এখানে পুলিশের মামলা গ্রহনের সুযোগ নেই আইন মোতাবেক। যড়যন্ত্রকারীদের রুখতে সদরপুর ক্যাব সর্বদা প্রস্তুত থাকবে ও যে কোন কর্মসূচী দিতে বাধ্য হবে। সভা পরিচালনা করে উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা।

সদরপুরে সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে হয়রানীর ও মিথ্যা মামলার প্রতিবাদে সভা

সদরপুরে সাংবাদিক শেখ ফয়েজ আহমেদকে হয়রানীর ও মিথ্যা মামলার প্রতিবাদে সভা

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page