1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথা’য় গর্তে ডুবে শিশুর মৃত্যু

  • বর্তমান সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে
সালথা'য় গর্তে ডুবে শিশুর মৃত্যু
সালথা'য় গর্তে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথায় টিউবেয়েলের নালার গর্তে ডুবে সামিউল নামে চার বছর বয়সী এক শিশু মারা গেছে। শনিবার (২০ আগস্ট) সকালে সালথা উপজেলা যদুনন্দী ইউনিয়নের উজিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। সামিউল ওই গ্রামের প্রবাসী বিল্লাল বিশ্বাসের একমাত্র ছেলে। নিহত শিশুর চাচাতো ভাই ও প্রতিবেশীরা জানান, শনিবার বেলা ১১ টার দিকে শিশু সামিউলকে বাড়ির উঠানে রেখে গিয়ে তার মা সুলতানা বেগম রান্না করছিল। কিছু সময় পর এসে তাকে উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায় বাড়ির টিউবয়েলের নালার গর্তে গিয়ে দেখা যায়, মাথা জাগিয়ে পানিতে ভাসছে সামিউল। পরে তাকে উদ্ধার করে বোয়ালমারী হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতু ঘোষনা করেন। যদুনন্দী ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একদিকে একমাত্র ছেলে সামিউলের মর্মান্তিক মৃত্যুতে শোকে পাথর হয়ে বাড়িতে রয়েছেন মা সুলতানা। অন্যদিকে সন্তানের মৃত্যুর খবরে শোকে কাতর হয়ে বিদেশে কাতরাচ্ছেন বাবা বিল্লাল। আবার সামিউলের এমকাত্র চাচা সাবেক ইউপি সদস্য সিরাজ বিশ্ববাস একটি মামলায় রয়েছেন কারাগারে। এমন পরিস্থিতে শোকাহত পরিবারটির পাশে থেকে সান্তনা দেয়া ছাড়া আসলে আমাদের করার কিছু নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page