1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

কানাইপুরে টিসিবি’র ফ্যামিলি কার্ডে পণ্য পেলো ১০৪১টি পরিবার

  • বর্তমান সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৩৬০ বার পড়া হয়েছে
কানাইপুরে টিসিবি'র ফ্যামিলি কার্ডে পণ্য পেলো ১০৪১টি পরিবার
কানাইপুরে টিসিবি'র ফ্যামিলি কার্ডে পণ্য পেলো ১০৪১টি পরিবার

স্টাফ রিপোর্টার : দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধিতে জনগণের ক্রয়সীমার মাঝে পণ্য পেতে বিকল্প পদ্ধতি হিসেবে টিসিবি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছে সরকার। করোনা কালীন সময় থেকে পবিত্র রমজান মাস সহ ইতোমধ্যে সারাদেশে এই কার্ডের কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নে স্বচ্ছতার সাথে ১০৪১টি পরিবারের মাঝে এই কার্ড বিতরন করেছেন ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।

শনিবার (২০ আগস্ট) সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব পরিবারের মাঝে নগদ ৪০৫ টাকার বিনিময়ে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি দেয়া হয়। এ কার্যক্রম উদ্বোধন করেন চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন।  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সেক্রেটারি ভবেস কুমার বিশ্বাস সহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার  মানুষ।

এ সময় ইউপি চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, রুশ-ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারিরকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট নিত্য প্রয়োজনীয় পণ্য সাধারন মানুষ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষের ক্রয়সীমার বাইরে নিয়ে যাচ্ছে। এই সিন্ডিকেটকে প্রতিহত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাধারন মানুষের কথা চিন্তা করে সারাদেশে এক কোটি মানুষকে টিসিবি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিয়েছেন।

এজন্য আপনারা বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, আজ আপনারা ৪০৫ টাকায় পাচ্ছেন ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, যা আপনাদের বাজার মূল্য থেকে অনেক টাকা সাশ্রয়ী করে দিচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে সামনে আরো সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page