1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • বর্তমান সময়: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ২৯৭ বার পড়া হয়েছে
শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা
শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার : ফরিদপুরে পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৮ তম আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা সদর উপজেলা এবং শহর পূজা উদযাপন পরিষদের আয়োজনে,(১৯ আগষ্ট) শুক্রবার সকাল সাড়ে ৮ টায় শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীধাম শ্রীঅঙ্গনের সামনে গিয়ে শেষ হয়।

এরআগে শুভ জন্মাষ্টমী উপলক্ষে শ্রীঅঙ্গনের সামনে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে, এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও জন্মাষ্টমীর বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্ধোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শোভাযাত্রার উদ্ধোধন করেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ।

এসময় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিংকর মিত্র ও সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার। এসময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি ভবোতোষ বসু রায়, শারদীয় সংঘের সভাপতি ও জেলা পূজা উদযাপন কমিটির বিজ্ঞান ও গবেষনা সম্পাদক দীপঙ্কর দত্ত, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সঞ্জীবন সাহা,

জেলা পূজা উদযাপন পরিষদের সহ- সভাপতি সুকেশ সাহা, সাধারণ সম্পাদক অরুন মন্ডল, সহ-সভাপতি অপরেশ রায় অপু, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, সাংস্কৃতিক সম্পাদক গৌতম ভদ্র, সমাজ কল্যাণ সম্পাদক দেবাশীষ সরকার, সহ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শ্রী জয় বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলার বিধান সাহা, ৮ নং ওয়ার্ড কাউন্সিলার অপূর্ব কুমার সাহা, শহর কমিটির সভাপতি রাম দত্ত, সহ-সভাপতি জগজীবন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চিরঞ্জীব রায়, হিন্দু ধর্মীয় কণ্যাণ ট্রাস্টের সহ-পরিচালক অভিজিৎ বিশ্বাস প্রমূখ। এসময় জেলা উপজেলা এবং শহর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page