স্টাফ রিপোর্টার : ব্রয়লার মুরগি ও ডিমের অস্বাভাবিক দাম বৃদ্ধি রোধে ফরিদপুরে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন বাজারে এ অভিযান চালানো হয়। নেতৃত্বে ছিলেন অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ। এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান ও জেলা পুলিশের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, ব্রয়লার মুরগি ও ডিমের দামে কারসাজি করা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ না দেওয়ার অপরাধে গঙ্গাবর্দী বাজারের মেসার্স সাফা ট্রেডার্স, মেসার্স বন্ধু ট্রেডার্স ও ভাই ভাই ট্রেডার্সকে নয় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জেলা শহরের কবিরপুরে ব্রয়লার ও লেয়ার খামার তদারকি করা হয়। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মো. সোহেল শেখ।
You cannot copy content of this page
Leave a Reply