1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

অভিমানে আগুন ধরিয়ে পুড়ে মরেছে চরভদ্রাসনের প্রবাসী প্রেমিক

  • বর্তমান সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৭৫ বার পড়া হয়েছে
অভিমানে আগুন ধরিয়ে পুড়ে মরেছে চরভদ্রাসনের প্রবাসী প্রেমিক
অভিমানে আগুন ধরিয়ে পুড়ে মরেছে চরভদ্রাসনের প্রবাসী প্রেমিক

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রান উপজেলা সদর ইউনিয়নের ছবুল্ল্যা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের শেখ আব্দুল্লাহ এর কাতার দেশে অবস্থানরত প্রবাসী ছেলে শেখ সুমন (২৫) প্রেমিকার সাথে অভিমান করে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার দিবাগত রাত ২ টায় মারা গেছে। এর তিনদিন আগে উক্ত কাতার প্রবাসী প্রেমিক দোহার উপজেলার কার্তিকপুর গ্রামে বসবাসরত তার প্রেমিকা মিতু আক্তার (১৮) এর সাথে ভিডিও কলে কথোপকোথন চলাকালে অভিমান করে দৃশ্যমান অবস্থায় নিজের শরীরে পেট্রোল ঢেলে নিজেই আগুন ধরিয়ে গুরুতর অগ্নিদ্বদ্ধ হয়। পরে অগ্নিদ্বদ্ধ প্রবাসী প্রেমিককে মুমূর্ষ অবস্থায় কাতার দেশের হামাদী হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয় এবং তিনদিন পরে প্রেমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় চার বছর আগে সুমন কার পেইন্টারের কাজ শিখে কাতার দেশে চাকুরীতে যায়। গত এক বছর ধরে উক্ত কাতার প্রবাসী দোহার উপজেলার কার্তিকপুর গ্রামের মিতু আক্তার নামক এক তরুনীর সাথে মোবাইল ফোনে প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে তোলে। কাতার প্রবাসী উপজেলায় তার অভিভাবকদের উক্ত তরুনীর সাথে বিয়ের ব্যবস্থা করতে বার বার অনুরোধ করেন এবং কণেকে আংটি পড়ানো সহ বিয়ের প্রাথমিক কাজ সম্পাদনের জন্য কয়েক দফায় টাকা পয়সাও পাঠান। মঙ্গলবার প্রবাসী প্রেমিকের আপন চাচা শেখ আলমগীর জানান, সম্প্রতী ওই প্রেমিকার অন্যত্র বিয়ে ঠিক হওয়ার খবর পেয়ে প্রবাসী প্রেমিক অনুরাগে ও ক্ষোভে ফেটে পড়ে।

সে কাতার দেশের একটি পাম্প থেকে ৫ লিটার পেট্রোল এনে ওই দেশের একটি খোলা জায়গায় দাড়িয়ে প্রেমিকাকে ভিডিও কল করে নিজের শরীরে পেট্রোল ঢালতে থাকে এবং ‘তোদের জ্বালা যন্ত্রনা আর সইবো না’ বলে চিৎকার করতে থাকে। পরে হাত উচু করে একটি গ্যাস লাইটের আগুন জ্বালানো মাত্র তার সারা শরীর আগুনে ছেয়ে যায়। এ অগ্নিদ্বদ্ধ অবস্থায় প্রায় আড়াই মিনিট ভিডিও কল দৃশ্যমান থাকার পর দ্বদ্ধ প্রবাসীর কাছে থাকা মোবাইল ফোনটি বিকট শব্দে বাস্ট হয়। পরে প্রেমিকা মিতু আক্তার প্রবাসীর অভিভাবকদের কাছে ফোন করে বিষয়টি জানিয়ে দেয়। এরপর অনেক চেষ্ট করেও সুমনকে বাঁ^চানো সম্ভব হয় নাই বলে জানা যায়। এ ব্যপারে উপজেলা সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান বলেন, “ প্রবাসী সুমনের আতœহুতী অত্যান্ত বেদনাদায়ক, তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page