1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

এবার সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে

  • বর্তমান সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে
এবার সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে
এবার সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারাগারে

স্টাফ রিপোর্টার : মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুরের মামলায় সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরকে কারাগারে পাঠায় আদালত। তিনি এখনও কারাগারে রয়েছেন। এঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সালথার আলোচিত সহিংস তান্ডবের মামলায় ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান মাতুব্বরকে (৪৫) কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬নং আমলি আদালতে আসামি মো. আসাদুজ্জামান মাতুব্বর হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তার জামিন নামঞ্জুর করে সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানকে কারাগারে প্রেরণের আদেশ দেন। এব্যাপারে ফরিদপুরের ছয় নম্বর আমলি আদালতে পুলিশের জিআরও শ্যামল মিত্র বলেন, “গত বছরের ৫ এপ্রিল সালথার সহিংস তান্ডবের ঘটনায় করা ৩২/২১-এর মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আসাদুজ্জামান। এ মামলায় সে আইনজীবীর মাধ্যমে আজ কোর্টে জামিন আবেদন করেন। জামিন শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।”

প্রসঙ্গ, গত ২০২১ সা‌লের ০৫ এপ্রিল ফরিদপুরের সালথায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সন্ধ্যায় সহিংসতায় উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় পু‌লিশ সালথা উপ‌জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামানসহ ৪৮৮ জনকে অভিযুক্ত ক‌রে ফরিদপুরের আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। এ মামলায় দীর্ঘদিন সে পলাতক থাকার পর বুধবার (১৭ আগস্ট) ফরিদপুরের অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page