1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • বর্তমান সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩৬২ বার পড়া হয়েছে
সালথায় পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
সালথায় পরিবেশ দূষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার সালথা উপজেলায় ঝুকিপূর্ণ বর্জ্য পরিত্যাগকরণের মাধ্যমে পরিবেশ দূষণের দায়ে অবৈধভাবে পরিচালিত ১ প্লাস্টিক কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়। ১৬ আগস্ট মঙ্গলবার সালথা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আকতার এর নেতৃত্বে মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।

এ সময় ঐ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ একটি ক্রাসিং মেশিন জব্দ করে কারখানার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। একই সাথে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে কারখানাটি পরিচালনা না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে সুত্রে জানা গেছে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page