1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

রোলারে পিষ্ট হয়ে পাটকল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৫২ বার পড়া হয়েছে
রোলারে পিষ্ট হয়ে পাটকল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
রোলারে পিষ্ট হয়ে পাটকল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের শিবরামপুরে আরএম জুট মিলে পাট নমনীয় ও পরিস্কার করার কাজে ব্যবহৃত সফ্টেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে পিষ্ট হয়ে একজন পাটকল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১৬ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় সফ্টেনার মেশিনের বিপরীতমুখী দুটি রোলারের মধ্যে ওই শ্রমিকের দেহের অর্ধাংশ ঢুকে শরীর পিষ্ট হয়ে যায়। এসময় সেখানে এক বিভৎস দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে।

নিহতের নাম রাজু শেখ (২৬)। সে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চক ভবানীপুর গ্রামের মো: আযহার শেখের ছেলে। জানা গেছে, পাটকলে সফ্টেনার মেশিনে পাট ঢুকিয়ে প্রাকৃতিকভাবে শক্ত ও খসখসে পাটকে পরিস্কার ও নমনীয় করা হয়। একাজে ওই মেশিনে ব্যবহৃত হয় বিশালাকারের অসংখ্য রোলার। রোলারগুলো একটি ওপরে ও একটি নিচে জোড়া আকারে বসানো থাকে এবং দুটি রোলারের গতি বিপরীতমুখী থাকে। সকালে আরএম জুটমিলের শ্রমিক রাজু ওই মেশিনের একপাশে কাজ করছিলো। এসময় আকস্মিকভাবে সে দুটি রোলারের মাঝে আটকে যাওয়ার পর আস্তে আস্তে তার শরীরের অর্ধেকাংশ ঢুকে যেয়ে মেশিনটি বন্ধ হয়ে যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার সুভাষ বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সফ্টেনার মেশিনের কাজ করার সময় ওই মিলের শ্রমিক রাজুর দেহ মেশিনে আটকে ভেতরে ঢুকে যায়। এতে তার শরীরের অর্ধেকাংশ পিষ্ট হয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। দ্রুত খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে তার মৃতদেহ উদ্ধার করে। ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি মো: আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page