1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁদাবাজির অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আটক

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে
সালথায় আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁদাবাজির অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আটক
সালথায় আশ্রয়ন প্রকল্প নিয়ে চাঁদাবাজির অভিযোগে মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের সালথা উপজেলায় এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদাবাজির অভিযোগে হায়দার মোল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ আগস্ট) দিনগত রাতে সালথা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক হায়দার মোল্যা সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী বলে জানা যায়। অভিযোগ রয়েছে, আব্দুর রহমান নামের এক ভিক্ষুককে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে ২৫ হাজার ৫’শ টাকা নেয় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী হায়দার মোল্যা।

পরে সেই টাকা চাইতে গেলে ওই ভিক্ষুককে বিভিন্ন সময়ে হুমকি-ধমকি দিয়ে আসছে সালথা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও তার ভাই। এছাড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমও বিভিন্ন লোকজন দিয়ে হুমকিধামকি দিচ্ছেন বলেও অভিযোগ ভুক্তভোগী ভিক্ষুকের পরিবারের। পরে এঘটনায় সালথা থানায় সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় চাঁদাবাজি ও হুমকিধামকির অভিযোগ এনে একটি এজাহার দায়ের করেন ভিক্ষুক আব্দুর রহমান। এজাহারে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমের স্বামী হায়দার মোল্যা ও উক্ত মহিলা ভাইস চেয়ারম্যানের ভাই মোকাদ্দেস মাতুব্বরকে আসামি করা হয়। পরে এজাহার দায়েরের প্রেক্ষিতে হায়দার মোল্যাকে গ্রেফতার করে সালথা থানা পুলিশ।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার কুমারপট্টি এলাকার আব্দুর রহমান নামের এক ভিক্ষুকের কাছে থেকে প্রধানমন্ত্রীর ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়া ও তাকে হুমকিধমকি দেওয়ার অভিযোগে সালথা থানায় একটি এজাহার দায়ের করেন ওই ভিক্ষুক। পরে এজাহার দায়েরের প্রেক্ষিতে হায়দার মোল্যা নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page