1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বোয়ালমারীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩৪২ বার পড়া হয়েছে
বোয়ালমারীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক
বোয়ালমারীতে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে ৮০ বোতল ফেনসিডিলসহ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৮ এর একটি দল। রোববার বিকেলে উপজেলার ময়না ইউনিয়নের খরসূতি এলাকায় ফরিদপুর র‌্যাব-৮ এর একটি টিম অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও মোটরসাইকেলসহ মাদক বিক্রেতাকে আটক করেন। সূত্রে জানা যায়, র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মোটরসাইকেল যোগে একজন যুবক ফরিদপুরে মাদক নিয়ে আসছে। সে তথ্যের ভিত্তিতে র‍্যাব -৮ এর একটি দল ময়না ইউনিয়নের খরসূতি বাজারের পাশে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল সার্স করেন।

এ সময় একটি মোটরসাইকেল চেকপোস্ট অতিক্রম করে দ্রুত গতিতে পার হয়ে যায়। তখন র‍্যাবের সকল সদস্য ধাওয়া দিয়ে মোটরসাইকেল চালককে আটক করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে তেলের টাঙ্কির মধ্যে সংরক্ষিত স্থান থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করে সাইমন শেখকে (৩২) আটক করেন। আটক হওয়া মাদক ব্যবসায়ী চুয়াডাঙ্গার জেলার দর্শনা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে। পরে তাকে রোববার রাতে মোটরসাইকেল ও ফেনসিডিলসহ থানায় সোপর্দ করা হয়।

র‍্যাবের ডিএডি বিএম ইউসুফ আলী বাদী হয়ে ২০১৮ সালের। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণীর ১৪ (গ) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ৮/১৪৯। আসামী সাইমন শেখকে সোমবার (১৫.০৮.২২) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে রোববার সন্ধ্যায় থানায় সোপর্দ করে র‍্যাব-৮ এর একটি দল। এ ঘটনায় র‍্যাবের দায়েরকৃত মামলায় আসামীকে সোমবার আদালতে চালান করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page