1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে বিয়ে করতে এসে কনে ছাড়াই ফিরে গেলেন বর

  • বর্তমান সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫২৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে বিয়ে করতে এসে কনে ছাড়াই ফিরে গেলেন বর
চরভদ্রাসনে বিয়ে করতে এসে কনে ছাড়াই ফিরে গেলেন বর

চরভদ্রাসনে বিয়ে করতে এসে কনে ছাড়াই ফিরে গেলেন বর

সাজ্জাদ হোসেন সাজু(চরভদ্রাসন প্রতিনিধি) বিয়ের সকল আয়োজন সম্পন্ন। কনের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়াও শেষ করেছেন বরযাত্রীরা। বাকী শুধু বিয়ে পড়ানোর। কিন্তু এর মধ্যেই কনের বাড়িতে হাজির ভ্রাম্যমাণ আদালত। কনের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করে দেন ভ্রাম্যমাণ আদালত। তাই কনে ছাড়াই বরকে বিদায় নিতে হয়েছে মুচলেকা দিয়ে।

শুক্রবার (২৫ মার্চ) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ে ঠিক হয় মাদারীপুরের কালকিনি উপজেলার চর পাঙ্গাশিয়া গ্রামের বর মাইনুল মোল্লা ‘র (৩৫) সঙ্গে।

তবে কনের বয়স ১৮ না হওয়ায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা কবির এ বিয়ে বন্ধ করে দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার।

১৮ বছর না হওয়া পর্যন্ত ওই কিশোরীর বিয়ে আয়োজন করবে না মর্মে বর মাইনুল মোল্লা, বরের অভিবাবক মো. কোহিনূর হোসেন ও মেয়ের বাবা মান্নান মিয়ার কাছ থেকে মুচলেকা নেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে ইউএনও তানজিলা কবির বলেন,“কিশোরীর বাবা স্ট্রোকজনিত কারণে শয্যাশায়ী। ফলে আদালত মানবিক দিক বিবেচনা করে ওই এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে শাস্তি না দিয়ে উভয় পক্ষের মুচলেকা রেখে সর্তক করে দেন। এ বিষয়টি দেখভাল করার জন্য ওই এলাকার বাসিন্দা এক প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page