1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

স্বাধীনতা দিবসে ভাঙ্গা সরকারি কৃষি অফিসে উঠানো হয়নি জাতীয় পতাকা

  • বর্তমান সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৩০ বার পড়া হয়েছে
স্বাধীনতা দিবসে ভাঙ্গা সরকারি কৃষি অফিসে উঠানো হয়নি জাতীয় পতাকা
স্বাধীনতা দিবসে ভাঙ্গা সরকারি কৃষি অফিসে উঠানো হয়নি জাতীয় পতাকা

স্বাধীনতা দিবসে ভাঙ্গা সরকারি কৃষি অফিসে উঠানো হয়নি জাতীয় পতাকা

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবসে সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিতসহ সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নিয়ম থাকলেও তা মানার ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখা গেছে ভাঙ্গায়। এখানে খোদ সরকারি প্রতিষ্ঠানেই নিয়ম মেনে যথা সময়ে পতাকা উত্তোলন না করার বিষয়টিতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।

সকাল ১০:৫০মিনিটে গিয়ে দেখা গিয়েছে উপজেলা কৃষি অফিসে দিবসটিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বিশেষ এই দিনটিতে খোদ সরকারি কার্যালয়ে যথা সময়ে জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয় লোকজন ক্ষোভ জানিয়ে বলেন, বিজয়ের ৫০ বছরের এ দিবসটিতে কৃষি অফিসে জাতীয় পতাকা না টানানোর দায় উপজেলা কৃষি কর্মকর্তার। উপজেলা কৃষি অফিসে কেন জাতীয় পতাকা নেই, এই প্রশ্ন উপজেলা প্রশাসনের কাছে আমাদের!

স্থানীয় ব্যক্তি সোহাগ বলেন, এটি খুবই অন্যায়। আমরা জানি স্বস্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনে সরকারের ঘোষণার পরেও আমরা কতিপয় প্রতিষ্ঠানে জাতীয় পতাকা দেখতে পারছিনা। এটা খুবই দুঃখজনক ও লজ্জাস্কর বিষয়।

স্থানীয় ব্যবসায়ী মোঃ রাজু বলেন, উপজেলা কৃষি অফিসে পতাকা নাই। এখানে জাতীয় পতাকা থাকা আবশ্যক। আমাদের চোখে পড়েছে পতাকা না টানানোর বিষয়টি, তবে দ্রুত টানানো উচিৎ। কৃষি অফিসের এক কর্মচারি বলেন ,আমাদের অফিসের পতাকাটা ইদুরে খেয়ে ফেলেছে।পতাকা কিনার জন্য স্যারকে বলা হয়েছে।

কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার বলেন,আমাদের ভুল হয়ে গেছে,একটু ম্যানেজ করে নিন। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের কাছে জানতে চাওয়ার পর তিনি বলেন বিষয়টি আমার জানা নেই ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page