1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

  • বর্তমান সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৫৮ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের স্মৃতিস্তম্ভে দিনাজপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ। শনিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি),জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী,দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার)।

এ সময়ে জেলা পুলিশের চৌকস্ দলের ৩১ বার তোপধ্বনি প্রদানের মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় ।

১৯৭১ সালে বাঙালীর উপর নেমে আসা পাহাড় সমান বিপদের মুখোমুখি দাঁড়িয়ে “প্রথম সশস্ত্র প্রতিরোধ” তৈরী করার দুঃসাহসী নজির স্থাপন করে রাজারবাগ পুলিশ লাইনের বাঙালী পুলিশ বাহিনী, যাকে প্রথম সশস্ত্র প্রতিরোধ হিসেবে ইতিহাস সাক্ষ্য বহন করে। গর্বিত পুলিশ সদস্যের এই সাহসী পদক্ষেপটাকেই এই ভাস্কর্যের বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে।

উক্ত পুষ্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন, শচীন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)দিনাজপুর, সরকারি কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page