1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

  • বর্তমান সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪৩৪ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত
দিনাজপুর বিরলে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত

দিনাজপুর বিরলে মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে দিনাজপুর বিরলে ৫১তম মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস পালন করা হচ্ছে।

শনিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি’র পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা বিএনপি, বিরল থানা পুলিশ, বিরল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিরল প্রেস ক্লাব, বিরল সরকারি কলেজ’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

এছাড়াও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের দলীয় অঙ্গসংগঠন’সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে দেশ এবং জাতির কল্যাণে দোয়া কামনা করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে গাওয়া হয় জাতীয় সংগীত। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শিশু কিশোরদের শরীর চর্চা প্রদর্শন করা হয়। পরে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান, আলোচনা সভা ও ক্রীড়ায় বিজয়ীদের পুরস্কার বিতরণী করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা থেকে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page