1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেৃতৃবৃন্দের মতবিনিময় সভা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৫০২ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেৃতৃবৃন্দের মতবিনিময় সভা
দিনাজপুর বিরলে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেৃতৃবৃন্দের মতবিনিময় সভা

দিনাজপুর বিরলে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেৃতৃবৃন্দের মতবিনিময় সভা

এনামুল মবিন(সবুজ) , জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ আফছানা কাওছার এর সাথে বিরল প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠেয় মতবিনিময়কালে উপজেলাবাসীর কল্যাণে উপজেলা প্রশাসনের সাথে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সাংবাদিকরা সমাজের দর্পণ উল্লেখ করে নবাগত বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফছানা কাওছার বলেন, প্রশাসন ও সাংবাদিকের মধ্যে দুরত্ব না রেখে আসুন আমরা সকলে মিলে এই বিরলকে একটি মডেল উপজেলা গড়ে তুলি। সরকারের গৃহিত বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়নে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।

প্রশাসন সাংবাদিকদের সাথে নিয়ে সরকারের গৃহিত নানামুখী উন্নয়ন কর্মকান্ডগুলি বাস্তবয়নের মাধ্যমে বিরল উপজেলাকে দেশের অন্যতম মডেল উপজেলা গড়ে তোলার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি মোজাম্মেল হক শামু, সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, কোষাধ্যক্ষ নুরে আলম সিদ্দিকী, নির্বাহী সদস্য সুবল রায়।

উল্লেখ্য, মোছাঃ আফছানা কাওছার বিগত ৬ মার্চ ২০২২ তারিখে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বিরল উপজেলায় যোগদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page