1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য (ওসি)মোঃ বজলুর রশিদকে সম্মাননা

  • বর্তমান সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য (ওসি)মোঃ বজলুর রশিদকে সম্মাননা
আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য (ওসি)মোঃ বজলুর রশিদকে সম্মাননা

আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য (ওসি)মোঃ বজলুর রশিদকে সম্মাননা

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ বজলুর রশিদ কে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড-২০২২ ও সনদ প্রদান করা হয়। প্যান প্যাসিফিক সোনারগাঁও থেকে পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড-২০২২ নামের এ পদক ও সনদপত্রটি ডাকযোগে তিনি হাতে পেয়েছেন।

তথ্যটি নিশ্চিত করে ওসি মোঃ বজলুর রশিদ জানান, অগ্রগামী মিডিয়া ভিশন এর উদ্যোগে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ সম্মাননা প্রদানের কথা থাকলেও সেখানে উপস্থিত হতে না পারায় আমাকে ডাকযোগে এ সম্মাননা পদক ও সনদপত্র পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, আপনাদের সকলের দোয়া ও ভালবাসায় পজেটিভ বাংলাদেশ স্টার অ্যাওয়ার্ড-২০২২ অর্জন করেছি। চিরিরবন্দর থানার সকল অফিসার ও ফোর্সদের ঐকান্তিক প্রচেষ্টায় এ অর্জনে সহযোগিতা করার জন্য সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি । সনদে আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মানে ভূষিত করা হয়েছে বলে উল্ল্যেখ করা হয়েছে।

এদিকে ওসি হিসেবে মোঃ বজলুর রশিদ চিরিরবন্দর থানায় যোগদানের পর থেকেই তিনি থানা এলাকার জনগণের বিভিন্ন সমস্যা সমাধান, হারানো মোবাইল উদ্ধার, ওয়ারেন্ট আসামী ও মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন এবং বিভিন্ন ধরনের বিশেষ অভিযান পরিচালনা করছেন। তার পদক প্রাপ্তিতে চিরিরবন্দরের স্থানীয় সুশীল সমাজের মানুষ ও চিরিরবন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page