1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে নিজ কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা কারাগারে

  • বর্তমান সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৯৬ বার পড়া হয়েছে
দিনাজপুরে নিজ কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা কারাগারে
দিনাজপুরে নিজ কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা কারাগারে

দিনাজপুরে নিজ কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা কারাগারে

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় ১০ বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আপন পিতার বিরুদ্ধে। গত ১৪ মার্চ দুপুরে সিংড়া ইউপির শিধলগ্রাম পশ্চিমপাড়ার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় শিশুটির নানী বিলকিস বেগম (৫৭) বাদী হয়ে ১৯ মার্চ ঘোড়াঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটি পিতা আব্দুল হাকিম (৩৭) কে গ্রেফতার করে। সে একই গ্রামের আফজাল হোসেনের ছেলে।

মামলার বাদী ও শিশুটির নানী বিলকিছ বেগম জানান, ১৫ বছর আগে তার আপন ভাইয়ের ছেলের সাথে তার মেয়ের বিয়ে হয় এবং তাদের ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বিয়ের প্রায় ৬ বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। সেই থেকে কন্যা সন্তানটি তার কাছে লালিত পালিত হচ্ছে। তার এবং তার ভাইয়ের বাড়ি পাশাপাশি। পারিবারিক ভাবে সিদ্ধান্ত নিতে না পারায়, মামলা করতে দেরি হয়েছে।

তিনি আরো জানান, গত ১৪ মার্চ দুপুরে তার নাতনী বারান্দায় বসে লেখাপড়া করছিল। বাড়িতে কেও না থাকার সুযোগকে কাজে লাগিয়ে গ্রেফতার হওয়া হাকিম পেছন থেকে তার কন্যা শিশুকে জড়িয়ে ধরে হাস-মুরগী রাখার ঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা করলে, শিশুটি কান্নাকাটি শুরু করে। পরে প্রতিবেশীরা এসে শিশুটি উদ্ধার করে এবং হাকিম পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, শিশুটির নানী শনিবার মামলা করেছে। আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেফতার করেছি এবং গতকাল সন্ধায় তাকে দিনাজপুরের কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page