1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দুই দেশের সীমানা পেরিয়ে বিরলে নীলগাই, স্থানীয়দের ধাওয়ায় মৃত্যু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
দুই দেশের সীমানা পেরিয়ে বিরলে নীলগাই, স্থানীয়দের ধাওয়ায় মৃত্যু
দুই দেশের সীমানা পেরিয়ে বিরলে নীলগাই, স্থানীয়দের ধাওয়ায় মৃত্যু

দুই দেশের সীমানা পেরিয়ে বিরলে নীলগাই, স্থানীয়দের ধাওয়ায় মৃত্যু

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরলে বাংলাদেশ ও ভারতের সীমানা পেরিয়ে এসে মৃত্যুর মুখে পতিত হলো একটি নীলগাই। বন বিভাগ জানায়, স্থানীয়দের ধাওয়ার কারণে হার্ট অ্যাটাকে ওই নীলগাইয়ের মৃত্যু হয়েছে।

গত বুধবার ১৬ মার্চ উপজেলার ৮নং ধর্মপুর ইউপি’র কামদেবপুর সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। নীলগাইয়ের মরদেহ বিজিবি ক্যাম্পে নেওয়া হয়েছে।

জানা গেছে, গত বুধবার ভারত সীমান্ত পেরিয়ে খাবারের সন্ধানে বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর সীমান্তঘেঁষা এলাকার শালবাগান ও ধানখেতে নীলগাইটিকে বিচরণ করতে দেখতে পান স্থানীয়রা। একে একে তারা জড়ো হয়ে বিভিন্নভাবে প্রাণীটিকে আটক করতে চেষ্টা করে।

এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে নীলগাইটিকে আটক করতে গেলে এটি অসুস্থ হয়ে পড়ে। এ সময় বনবিভাগের কর্মকর্তারা চিকিৎসা দিতে চাইলেও তা করতে দেওয়া হয়নি। পরে বিজিবি সদস্যরা প্রাণীটিকে ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে নীলগাইটি মারা যায়।

দিনাজপুর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা বশিরুল আল মামুন জানান, সীমান্ত এলাকা হওয়ার কারণে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা থাকায় বিজিবি সদস্যরা প্রাণীটিকে ক্যাম্পে নিয়ে যান। ধাওয়ার কারণে হার্ট অ্যাটা হয়ে নীলগাইটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page