1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে অটো চালককে ছুরিকাঘাতে হত্যা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩৮৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে অটো চালককে ছুরিকাঘাতে হত্যা :পুলিশের উর্ধোতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

ফরিদপুর সমাচার : ফরিদপুরে এক অটো চালককে গলায় ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সদর উপজেলার বর্ধিত পৌরসভার আলালপুর (বাইপাস সড়কের পাশে) সিদ্দিক মোল্যার পুকুরপাড়ে শুভ সিকদার (১৮) নামে এক অটোচালকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারনে এ হত্যা কান্ড ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সুত্রে জানা যায়, সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশোড়া গ্রামের অজিত সিকদারের পুত্র শুভ সিকদার পেশায় অটো চালক। প্রতিদিনের ন্যায় ১৯মে জানুয়ারী বিকেলেও অটো নিয়ে বের হয়।

সে ফরিদপুর শহর ও ইউনিয়ন পর্যায়ে দিনে ও রাতে অটো চালায়। তবে কি কারণে এই অটো চালককে গলায় ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে এ বিষয়ে কেউ পরিষ্কার নয়। এদিকে স্থানীয় জনতার মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডিসহ পুলিশের উর্ধোতন কর্মকর্তারা। হত্যাকান্ডের সকল প্রকার আলামত সংগ্রহ করেছে পুলিশ।

এ ব্যাপারে ফরিদপুর পুলিশ সুপার আলীমুজ্জামান (বিপিএম সেবা) ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকান্ডের অনুসন্ধান ও প্রকৃত দুর্বৃত্তদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম জানান, ছিনতাই এর ঘটনা নাকি অন্য কোন যোগ সূত্রে এই হত্যাকান্ড হয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর হত্যাকান্ডের প্রকৃত বিষয় জানা যাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page