1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৪৭৬ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর খানসামা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে সংবর্ধনা, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ মার্চ) সকালে থানা পুলিশের আয়োজনে সফল নারীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেনের সভাপতিত্বে ও ইন্সপেক্টর ইবনে ফরহাদের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালী সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। শেষে নারীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

অপরদিকে,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিনের সঞ্চালনায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, নারী নেত্রী পার্বতী রায় ও কল্যাণী রায় প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সফল জননী তরুবালা রায়সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তর ও এনজিও’র আয়োজন নারী দিবস উদযাপিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page