1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৯৯ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত
দিনাজপুর চিরিরবন্দরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দিনাজপুর চিরিরবন্দরে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

এনামুল মবিন(সবুজ) জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৮ র্মাচ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীনের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দীকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক(মুকুল),উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু,উপজেলা সাব রেজিষ্ট্রার উম্মে সালমা, প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনাজপুরে চিরিরবন্দর থানার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

অপর দিকে চিরিরবন্দর থানা পুলিশের আয়োজনে সফল নারীদের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে থানা চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু।

এসময় আরো উপস্থিত ছিলেন, থানা তদন্ত অফিসার মোঃ মোসলেম উদ্দিন, উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত আসনের মহিলা সদস্য,থানার মহিলা পুলিশ সদস্য সহ সাংবাদিকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page