1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে মুজিব বর্ষ প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪২৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে মুজিব বর্ষ প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু
ফরিদপুরে মুজিব বর্ষ প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

ফরিদপুরে মুজিব বর্ষ প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শেখ জামাল স্টেডিয়ামে মুজিব বর্ষ প্রথম বিভাগ ক্রিকেট লীগ আজ সকাল ৯ টা থেকে শুরু হয়েছে। এত উদ্বোধনী খেলায় মোকাবেলা করছে ‌ টিকে স্পোর্টস একাডেমী নগরকান্দা ক্রিকেট ক্লাব। সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন জাতীয় দলে চান্স পেতে হলে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোন বিকল্প নেই। তিনি বলেন সারাবছর যাতে বিভিন্ন স্থানে খেলাধুলা হয় সেই উদ্যোগ নেয়া হবে। অচিরেই স্টেডিয়ামে ডিজিটাল স্কোরবোর্ড নির্মাণ করা হবে। এবং এ থেকে বোঝা যাবে কোন খেলোয়ার কত রান করল।

তিনি বলেন যারা খেলাধুলা করে‌ তাদেরকে সবাই ভালোবাসা ও শ্রদ্ধা করে। আমরা চাই ফরিদপুর থেকে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ফরিদপুরের সম্মান বয়ে আনবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও বিসিবির কাউন্সিলর শামীম হক বলেন ক্রিকেট ভদ্রলোকের খেলা। তিনি এখান থেকে ভালো খেলোয়ার বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আমিনুর রহমান ফরিদ। এদিকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত টি কে স্পোর্টস ২৮ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করেছে। এ সংবাদ লেখা পর্যন্ত খেলাটি চলছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page